x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

ফিচার

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

খেরসনে রাশিয়ার হামলা, ২১ বেসামরিক মানুষ নিহত

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের খেরসন শহর ও এর আশপাশের এলাকায় আবাসিক ভবন ও রেল স্টেশনসহ বহু স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। এতে ২১ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। ওই হামলার পর স্থানীয় কর্তৃপক্ষ শহরটিতে কারফিউ ঘোষণা করেছে।,



বুধবার (৩ মে) রাশিয়ার গোলাবর্ষণে দক্ষিণ ইউক্রেনের শহর খেরসনে হামলায় মার্কেট, একটি রেলওয়ে স্টেশন এবং ক্রসিং, একটি পেট্রোল স্টেশন এবং আবাসিক ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি।,



টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, হামলায় এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৪৮। গোলাগুলি ‘রেলওয়ে স্টেশন, রেল ক্রসিং, আবাসিক ভবন, হার্ডওয়্যারের দোকান, সুপারমার্কেট ও গ্যাস স্টেশনে আঘাত’ করেছিলো।



খেরসন থেকে আল জাজিরার প্রতিবেদক তামের আল-সামাদি জানান, আর্টিলারি হামলা শহরের একটি সুপারমার্কেটে আঘাত করেছে। সেখানে কর্মী ও গ্রাহক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।



তিনি বলেন, ঘটনাস্থলে গোলাবর্ষণ করা হয়েছিল। যার কারণে পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।



আল জাজিরা বলছে, যখন কিনা ইউক্রেন একটি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখনই এই হামলা চালানো হলো।



বুধবার পৃথক বার্তা স্থানীয় কর্মকর্তারা শহরটিতে কারফিউ ঘোষণা করেছেন। খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান, আলেকজান্ডার প্রোকুদিন বলেছেন, কারফিউ চলাকালীন শহরের রাস্তায় চলাচল নিষিদ্ধ। শহরে প্রবেশ এবং বের হওয়ার রাস্তাও বন্ধ থাকবে।



টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বাসিন্দাদের খাদ্য ও ওষুধ মজুদ করার পরামর্শ দিয়েছেন।,





© PURBOPOSHCIMBD

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন