x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

ফিচার

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

মেয়েদের শরীর মূল্যবান, ঢেকে রাখা ভালো: সালমান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন



বিনোদন ডেস্ক: সালমান খানের ছবির সেটে নাকি কড়াকড়ি নিয়ম। নারীদের পোশাকের ওপরে একগুচ্ছ নিয়ম চাপিয়ে রেখেছেন তিনি। ডিপ নেক পোশাক পরা যাবে না, অতিরিক্ত খোলামেলা শরীর দেখানো পোশাকে আপত্তি রয়েছে তার। এ কথা সম্প্রতি ফাঁস করেছেন তারই ছবির অভিনেত্রী পলক তিওয়ারি। এরপর এটা নিয়ে কটাক্ষের সম্মুখীন হতেই মুখ খুললেন ভাইজান।,


সত্যিই কি মেয়েদের পোশাক নিয়ে এত ছুঁতমার্গ রয়েছে সালমানের? সম্প্রতি এক শোতে এসে তিনি সাফাই দেন, মেয়েদের শরীর খুব মূল্যবান। তাই ঢেকে রাখাই বাঞ্ছনীয়। শোতে তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি নিজেই সিনেমায় বারবার জামা খুলে ফেলেন। তাহলে মেয়েদের পোশাক নিয়ে এত বাড়াবাড়ি কেন? এটা কি তাহলে ভণ্ডামি নয়?



উত্তরে সালমান বলেন, এতে কোনো ভণ্ডামি নয়। তার মতে, একটি মেয়ের শরীর অনেক বেশি মূল্যবান হয়। তাই সেটা যত ঢাকা থাকবে ততই ভালো। অথচ তিনি নিজেও তো ক্যারিয়ারের প্রথম বিজ্ঞাপনে শুধুমাত্র একটি বক্সার পরেই অভিনয় করেছিলেন! এবারেও সালমান সাফাই দেন, ওই সময়কার ব্যাপারটা অন্যরকম ছিল। এখন সময় আরও খারাপ হয়ে গেছে।,



শরীর ঢাকার দায় কি তবে শুধু মেয়েদের? এই প্রশ্নে সালমান উত্তর দেন, এটা মেয়েদের ব্যাপার নয়, ছেলেদের ব্যাপার। যেভাবে ছেলেরা মেয়েদের দেখে, আপনার বোন, স্ত্রী, মায়েদের সেটা আমার ভালো লাগে না।



সালমানের এই আপত্তির বিষয়টা প্রথম জানিয়েছিলেন পলক। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, সালমানের ছবির সেটে সব মেয়েদের জন্য এক বিশেষ নিয়ম আছে। নারীদের পোশাক নিয়ে বেশ ছুঁতমার্গ রয়েছে অভিনেতার। তাই তিনি সেটে নিয়ম করে দিয়েছেন, যে সব মেয়েরা কাজ করবেন তারা যেন পোশাকের নিয়ম মেনে চলেন। খোলামেলা পোশাক পরা যাবে না। ডিপ নেক পোশাক একেবারেই নিষিদ্ধ। সকলকেই এই নিয়ম মেনে চলতে হয়।,'





© PURBOPOSHCIMBD






এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন