x

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Watchnewsbd

One platform for all types theme

Download thousand of templates and start your business.

ফিচার

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
নরসিংদীর রায়পুরায় বাড়িতে ঢুকে মো. জুলহাস মিয়া (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন আরও চারজন।  শনিবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চরাঞ্চল নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত জুলহাস মিয়া বীরগাঁও গ্রামের শামসু মিয়ার ছেলে। ,


এ ঘটনায় গুলিবিদ্ধ চারজন হলেন সাদ্দাম মিয়া (৩২), ইয়ামিন মিয়া (১৮), হাবিব মিয়া (১৬) ও রাইজুদ্দীন মিয়া (২৬)।  তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা।,


স্থানীয়রা জানান, সকালে হরিপুর-দড়িগাঁওয়ের কিছু লোক চংপাড়া- বীরগাঁও এলাকার জুলহাসের মুরগির ফার্মের সামনে ককটেল ফুটাতে থাকে। ওই সময় জুলহাস ও তার লোকজন তাদেরকে ককটেল ফুটাতে বারণ করেন। এতে উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হরিপুর-বীরগাঁওয়ের লোকজন জুলহাসের ওপর ক্ষিপ্ত হয়ে চলে যান। এরই জেরে বিকেলে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে এসে চংপাড়া ও বীরগাঁও এলাকায় হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে প্রকাশ্যে জুলহাসসহ কয়েকজনকে গুলি করে। এ সময় জুলহাসসহ আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুলহাসকে মৃত ঘোষণা করেন। ,'


রায়পুরা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ বলেন, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত এবং কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ওই যুবকের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।  এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ,'



সূত্র: বার্তা২৪.কম

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন